Image Not Found!
ঢাকা   সোমবার ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

A PHP Error was encountered

Severity: Warning

Message: The use statement with non-compound name 'IntlDateFormatter' has no effect

Filename: news/news-download.php

Line Number: 5

A PHP Error was encountered

Severity: Warning

Message: The use statement with non-compound name 'IntlCalendar' has no effect

Filename: news/news-download.php

Line Number: 6

আজ সোমবার

ঢাকা  
 ২৪ অগাস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
 ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি


সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস

গাজীপুরে সন্ত্রাসীদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করেছেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম। সোমবার (১১ আগস্ট) বিকেলে প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে নিয়ে উপজেলার পূর্ব ভাটিপাড়া গ্রামে তুহিনের পারিবারিক কবরস্থানে তিনি মোনাজাতে অংশ নেন এবং নিহতের আত্মার শান্তি কামনা করেন। পরে তুহিনের বাবা-মা ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন ইউএনও আরিফুল ইসলাম। তিনি মহান আল্লাহর সিদ্ধান্ত মেনে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং তুহিনের দুই সন্তানকে স্নেহে কোলে তুলে নেন। এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে নিহত সাংবাদিকের মায়ের হাতে উপহার প্রদান করেন তিনি। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ইউএনও আরিফুল ইসলাম প্রতিশ্রুতি দেন—যেকোনো প্রয়োজনে তিনি তাদের পাশে থাকবেন। পরে ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সদস্য ও সাম্প্রতিক হামলায় আহত সাংবাদিক ড. জাহাঙ্গীর আলমকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান ইউএনও আরিফুল ইসলাম। সেখানে তার চিকিৎসার খোঁজখবর নেন এবং হাসপাতালের অন্যান্য ওয়ার্ড ঘুরে রোগীদের সেবার মান পরিদর্শন করেন। এ সময় ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হালিমসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুর রউফ মন্ডল ফোনঃ ০১৭৩৯-৫৯১২০৫, ০১৯১৭-২৮২৬১১। ই-মেইলঃ info@ebfnews.com.

// // //