Image Not Found!
ঢাকা   সোমবার ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

A PHP Error was encountered

Severity: Warning

Message: The use statement with non-compound name 'IntlDateFormatter' has no effect

Filename: news/news-download.php

Line Number: 5

A PHP Error was encountered

Severity: Warning

Message: The use statement with non-compound name 'IntlCalendar' has no effect

Filename: news/news-download.php

Line Number: 6

আজ সোমবার

ঢাকা  
 ২৪ অগাস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
 ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি


বাড়ছে খালেদা জিয়ার সাজা স্থগিদের মেয়াদ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি-র)চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দুর্নীতির দায়ে দণ্ডিত সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর আবেদন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।বাড়বে সাজা স্থগিদের মেয়াদ। 

 স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল বুধবার গণমাধ্যমকে বলেন,পূর্বের শর্তে খালেদা জিয়ার সাজা আরও ৬ মাসের জন্য স্থগিত রেখে মুক্তি দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সঙ্গে পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ের মতামত।দু-একদিনের মধ্যেই প্রস্তাবটি অনুমোদন হয়ে এলে সুরক্ষা সেবা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১-এ খালেদা জিয়ার সাজা ৬ মাসের জন্য স্থগিত রেখে তাকে দেশের অভ্যন্তরে বিশেষায়িত চিকিৎসা নেওয়ার শর্তে এ মুক্তি দেওয়া হবে ।তবে এই সময়ে দেশের বাইরে যেতে পারবেননা তিনি।

জানা গেছে, ৮ মার্চ খালেদা জিয়ার সাজা স্থগিদের মেয়াদ ৬ মাস বাড়ানোর সুপারিশ করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

একই বিষয়ে আইনমন্ত্রী বলেন, দেশে যে কোনো জায়গায় চিকিৎসা নিতে পারবেন বেগম জিয়া। তবে স্থায়ী দণ্ড মওকুফের আবেদন বিবেচনা করা হয়নি। গত ২ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার এ আবেদন জমা দেন। আবেদনের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আবেদনপত্রে স্বাক্ষর করে সেটি পাঠিয়ে দেন সচিবের দফতরে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুর রউফ মন্ডল ফোনঃ ০১৭৩৯-৫৯১২০৫, ০১৯১৭-২৮২৬১১। ই-মেইলঃ info@ebfnews.com.

// // //