Image Not Found!
ঢাকা   সোমবার ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

A PHP Error was encountered

Severity: Warning

Message: The use statement with non-compound name 'IntlDateFormatter' has no effect

Filename: news/news-download.php

Line Number: 5

A PHP Error was encountered

Severity: Warning

Message: The use statement with non-compound name 'IntlCalendar' has no effect

Filename: news/news-download.php

Line Number: 6

আজ সোমবার

ঢাকা  
 ২৪ অগাস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
 ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি।


স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন মোদি

স্টাফ রিপোর্টারঃ

সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি।

আজ শুক্রবার দুপুরে ভারতের প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।নরেন্দ্র মোদি আজ সকাল সাড়ে ১০টার দিকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেয়া হয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোদি স্মৃতিসৌধে যান।

এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে। বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে ভারতের প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ও স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শুক্রবার সকালে দুই দিনের সফরে ঢাকায় আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফর করছেন।

ঢাকায় রওনার আগে টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে করা টুইটে লেখা হয়, নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে বিস্তারিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন, যার লক্ষ্য ভারতের বন্ধুপ্রতিম প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও এগিয়ে নেওয়া।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুর রউফ মন্ডল ফোনঃ ০১৭৩৯-৫৯১২০৫, ০১৯১৭-২৮২৬১১। ই-মেইলঃ info@ebfnews.com.

// // //