Image Not Found!
ঢাকা   বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬ | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

A PHP Error was encountered

Severity: Warning

Message: The use statement with non-compound name 'IntlDateFormatter' has no effect

Filename: news/news-download.php

Line Number: 5

A PHP Error was encountered

Severity: Warning

Message: The use statement with non-compound name 'IntlCalendar' has no effect

Filename: news/news-download.php

Line Number: 6

আজ বৃহস্পতিবার

ঢাকা  
 ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
 ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটিএ প্রকল্প শেষ হলে আর ভোগান্তি থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


বিআরটিএ প্রকল্প শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তি থাকবেনা-কাদের

ফজলে এলাহি ঢালীঃ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটিএ প্রকল্প শেষ হলে আর ভোগান্তি থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, পদ্মা সেতু ও মেট্রোরেলসহ অন্যান্য মেগা প্রজেক্টের সঙ্গে আগামী বছরের ডিসেম্বর নাগাদ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রকল্পের কাজ শেষ হবে। আর এ প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তি থাকবে না।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মহানগরের টঙ্গী চেরাগ আলী এলাকায় বিআরটি প্রকল্পের কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

বিআরটিএ প্রকল্পের কাজ চলমান থাকাকালীন জনগণের সাময়িক ভোগান্তি মানিয়ে নেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, এ প্রকল্পের কাজ শেষ হলে জনগণের আর ভোগান্তি থাকবে না। দৈনিক এ সড়কে ২০ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের (সওজ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিন ও বিআরটি প্রকল্পের সংশ্লিষ্ট প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজরুম এডিটর.দৈনিক আজকের ময়মনসিংহ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুর রউফ মন্ডল ফোনঃ ০১৭৩৯-৫৯১২০৫, ০১৯১৭-২৮২৬১১। ই-মেইলঃ info@ebfnews.com.

// // //