Image Not Found!
ঢাকা   সোমবার ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

সাভারের আশুলিয়ার শারমিন গ্রুপের ছাঁটাইকৃত শ্রমিকরা তাদের বেতন ও পাওনা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন। এতে আশুলিয়া-ডিইপিজেড-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া থেকে জিরাবো পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে নরসিংহপুর এলাকায় শারমিন গ্রুপ কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে এ সড়ক অবরোধ করেন। তারা বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে স্লোগান দেন এবং সড়কে অবস্থান নেন। আশুলিয়া শিল্পাঞ্চল-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, ছাঁটাইকৃত শ্রমিকরা তাদের ন্যায্য পাওনার দাবিতে রাস্তায় নেমেছেন। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা চলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন, যা ওই এলাকার যান চলাচলে ব্যাপক অচলাবস্থা সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। অবরোধের ফলে শ্রমজীবী মানুষের পাশাপাশি পথচারীরাও দুর্ভোগে পড়েছেন। পরিস্থিতি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!