Image Not Found!
ঢাকা   সোমবার ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন ৩ জন

আন্তর্জাতিক ডেস্ক : পদার্থ বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার পাচ্ছেন ৩ জন। তারা হলেন— রবার্ট পেনরোজ, রেইনহার্ড গেনরেজ ও আন্দ্রেয়া ঘেজ।
দুটি তত্ত্বের জন্য এই ৩ জনকে পুরস্কার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি ২০২০ সালে পদার্থে নোবেল জয়ীদের নাম প্রকাশ করেন।
গত বছর মহাবিশ্ব নিয়ে ‘যুগান্তকারী’ আবিষ্কারের জন্য তিন জন বিজ্ঞানীকে পদার্থে নোবেল পুরস্কার দেওয়া হয়। তারা হলেন— জেমস পেবলস, মিচেল মেয়র ও ডিডিয়ের কুইলজ।
এদিকে সোমবার (৫ অক্টোবর) চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়ার মাধ্যমে এ বছরের প্রথম বিজয়ীর নাম ঘোষণা করা হয়। চিকিৎসায় বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন ৩ জন। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন— হার্ভে জে. অল্টার, মাইকেল হাউটন এবং চার্লস এম. রাইস।
বুধবার (০৭ অক্টোবর) রসায়নশাস্ত্রে, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (০৯ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।
আগামী ডিসেম্বরে নোবেল পুরস্কার প্রদানের অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা হচ্ছে না। তবে বিজয়ীরা ওয়েবিনারে অংশগ্রহণের মাধ্যমে ভার্চুয়াল নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। এছাড়া চলতি বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য বৃদ্ধি করা হয়েছে। ফলে প্রত্যেক বিজয়ী ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনা পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ৪৮ লাখ টাকা।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!