Image Not Found!
ঢাকা   সোমবার ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

অন্তঃসত্ত্বা আনুশকা, এ কি কাণ্ড ঘটালেন কোহলি

বিনোদন ডেস্ক: অপেক্ষায় দিন গুনছেন আনুশকা শর্মা। একই অপেক্ষায় রয়েছেন বিরাট কোহলিও। আর কয়েকদিন পরেই এই জুটির ঘরে আসবে নতুন অতিথি। প্রথমবার সন্তানের বাবা-মা হবেন তারা। যদিও করোনার অলস সময়কে কাজে লাগিয়ে আনুশকা দারুণ সিদ্ধান্তই নিয়েছেন। এসময়ে সব শুটিং বন্ধ করে এখন শুধু মাতৃত্বের পূর্ণতা পেতে অপেক্ষায় আছেন তিনি। তারপরও মাঝে দেখা গেছে তাকে শুটিং করতে।
এদিকে সবসময অন্তঃসত্ত্বা স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকার চেষ্টা করছেন বিরাট কোহলি। এবার স্ত্রীকে যোগব্যায়ামের অনুশীলন করাতেও দেখা যায় টিম ইন্ডিয়া অধিনায়ককে।
সম্প্রতি আনুশকা শর্মা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি প্রকাশ করেছেন। যেখানে যোগব্যায়াম করতে দেখা যায় তাকে। ‘হ্যান্ডস ডাউন’ নামে ওই যোগা করতে যাতে অনুশকার অসুবিধা না হয়, সেই কারণে স্ত্রীকে সাহায্য করতে দেখা যায় বিরাটকে। অনুশকার এই ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। তারকা জুটির ভক্ত এবং অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে তাদের।
ছবিটি নিচে আনুশকা লেখেন, তাঁর জীবনে যোগা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যান্ডস ডাউন নামে এই যোগা অন্তঃসত্ত্বা হওয়ার আগেও তিনি অনুশীলন করতেন প্রায় প্রতিদিন। বর্তমানে নির্দিষ্ট ওই যোগা করতে বিরাট তাঁকে সাহায্য করছেন বলেও জানান অভিনেত্রী। এই আসন করতে গিয়ে আনুশকা যাতে না টলে যান, সেই কারণে সাবধানতা অবলম্বন করতেই বিরাট তাঁকে সাহায্য করছেন বলেও জানান আনুশকা।
উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারিতেই বিরাট-অনুশকার জীবনে আসছে নতুন অতিথি। ওই সময় আনুশকা এবং নবজাতকের পাশে থাকতে বিরাট পিতৃত্বকালীন ছুটির আবেদনও করেছেন।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!