Image Not Found!
ঢাকা   সোমবার ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

দ্বিতীয় দফায় ৬১ পৌরসভায় ভোট ১৬ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় দফায় ৬১টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, পৌরসভাগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর (রোববার)। ২২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই। প্রার্থিতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর।
এ দফায় ৬১ পৌরসভার মধ্যে ইভিএমে ভোটগ্রহণ হবে ২৯টিতে। বাকি ৩২টি পৌরসভায় ভোট হবে ব্যালটের মাধ্যমে।
বুধবার (২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
এছাড়া ডিসেম্বরের শেষ নাগাদ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলেও জানান ইসি সচিব মো. আলমগীর।
করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার চার ধাপে পৌর নির্বাচন করতে চায় ইসি। এ নিয়ে দুই ধাপের তফসিল ঘোষণা করা হল। প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ইভিএমে ২৮ ডিসেম্বর ভোটের তফসিল আগেই দেওয়া হয়েছে।
দেশে মোট পৌরসভা ৩২৯টি। আইন অনুযায়ী, মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যেই পৌরসভার ভোট করতে হয়। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!