Image Not Found!
ঢাকা   সোমবার ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

আমাকে নিয়ে ট্রোল করে যদি কারও ঘরে পয়সা আসে তবে করুক: শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : ইন্ডাস্ট্রির হ্যাপেনিং গার্ল শ্রাবন্তী। গেল কয়েকদিন ধরেই তৃতীয়বারের মতো শ্রাবন্তীর ঘর ভাঙ্গনের গুঞ্জনে উত্তাল সোশ্যাল মিডিয়ায়। এর আগে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছিল শ্রাবন্তীর। সেই সম্পর্কও বেশিদিন টেকেনি। তারপর মডেল কৃষ্ণবিরাজের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী। সে সম্পর্কও এক বছর ঘুরতে না ঘুরতে ভেঙে যায়। খবর- আনন্দবাজার পত্রিকা।
একদিকে সঞ্চালনার কাজ, অন্য দিকে নতুন ওয়েব সিরিজে অভিনয় সামলানোর মাঝে শ্রাবন্তী বললেন, আড়াই ঘণ্টা টানা এপিসোড শ্যুট হয়। একদিনে তিনটা করে এপিসোড শ্যুট করি। প্রায় ১৫০ এপিসোড হয়ে গেল। দারুণ মজা করছি। কত লড়াকু মেয়ের স্বপ্ন শুনছি। আমিও সেখান থেকে রোজ অনুপ্রাণিত হচ্ছি। আর সঞ্চালনা কিন্তু সবাই পারে না!
এক প্রশ্নের উত্তরে শ্রাবন্তী বললেন, সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু লেখা হচ্ছে। এরা তো কাউকে ছাড়ে না! যাদের কাজ নেই তারা পড়ছে এই সব গসিপ। দেখুন, এই সময় কেউ এ ধরনের খবর করে যদি পয়সা পায়, পাক। আমি আমার সম্পর্ক বা বিয়ে নিয়ে একটা কথাও বলবো না। প্লিজ! জানতে চাইবেন না!
শ্রাবন্তী উল্টে প্রশ্ন করেন, ওঠানামা কোন মানুষের জীবনে নেই বলুন তো! সেলিব্রিটি হলে সেটা নিয়ে শুধু চর্চাই নয়, বিষয়টা কুরুচিকর হয়ে যায়। এই মানসিকতা শুধু খারাপ নয়, অন্যায়!

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!