Image Not Found!
ঢাকা   সোমবার ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      
ভাসানচরের পথে রোহিঙ্গারা। ছবি: ফোকাস বাংলা

ভাসানচরে পা রাখলেন ১৬৪২ জন রোহিঙ্গা

প্রথম ধাপে নারী, পুরুষ, শিশুসহ ১৬৪২ জন রোহিঙ্গা নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ভাসানচরে পৌঁছেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এর মধ্যে ৮১০ শিশু, ৩৬৮ জন পুরুষ ও ৪৬৪ জন নারী রয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে তারা তিন জাহাজে করে ভাসানচরে এসে পৌঁছায়। এর আগে কক্সবাজারের উখিয়া থেকে যাত্রা করে এক হাজার ৬৪২ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, ভাসানচরে আসা সকল রোহিঙ্গাদের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারপর ওয়ার হাউজে নৌবাহিনীর কর্মকর্তারা রোহিঙ্গাদের ব্রিফিং করেন। ব্রিফিং শেষে রোহিঙ্গাদের জন্য প্রস্তুত রাখা ৭, ৮, ৯ ও ১০ নম্বর ক্লাস্টারে রাখা হয়। আগামী প্রায় এক সপ্তাহ নৌবাহিনীর তত্ত্বাবধানে তাদের রান্না করে খাওয়ানো হবে। এছাড়া ২২টি এনজিও রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে ভাসানচরে অবস্থান করছে।

নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার দুটো জাহাজে করে ভাসানচরে আসা রোহিঙ্গাদের ১০১৯টি মালপত্রের লাগেজ ভাসানচরে পৌঁছে দেওয়া হয়েছে।

ইতিমধ্যে বিআইডাব্লিউটিসি বয়ারচর ভাসানচর ভায়া হাতিয়া রুটে একটি যাত্রীবাহী সি ট্রাক সার্ভিস চালুর অনুমতি দিয়েছেন।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!