Image Not Found!
ঢাকা   সোমবার ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

লালমনিরহাটে তিস্তা ব্যারাজে নৌকা উল্টে জেলে নিখোঁজ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা ব্যারাজের স্যুইচ গেটের কাছে মঙ্গলবার বিকেলে এক জেলে নিখোঁজ হয়েছেন। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি।

নিখোঁজ হেলাল উদ্দিন হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দোয়ানী গ্রামের মকবুল হোসেন ছেলে।

জানা গেছে, বিকেলে তিস্তা ব্যারাজের স্যুইচ গেটের সাথে জাল দিয়ে মাছ ধরার সময় নৌকা উল্টে গিয়ে সে নদীতে ডুবে যায়। এসময় অন্যান্য জেলেরা তাকে খুঁজতে গিয়ে ব্যর্থ হয়। এর পর হাতীবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

হাতীবান্ধা ফায়ার সার্ভিস ইনচার্জ সিদ্দিকী হোসেন বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসে আমাদের সদস্যরা নিখোঁজ জেলেকে খোঁজাখুঁজি করছেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানার দোয়ানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য রংপুর থেকে একটি ডুবুরি দল এসেছে।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!