Image Not Found!
ঢাকা   সোমবার ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

ডাঃএম আমানুল্লার মৃত্যুতে শোকবার্তা স্বাস্থ্যমন্ত্রীর

আজকের ময়মনসিংহ ডেস্কঃ

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম আমানউল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ শুক্রবার (১২ মার্চ) স্বাস্থ্যমন্ত্রী এক শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, ‘অধ্যাপক ডা. এম আমানুল্লাহ স্বাস্থ্য প্রতিমন্ত্রী থাকাকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উন্নয়নে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে গেছেন। তিনি তাঁর নির্বাচনী এলাকাসহ দেশবাসীর নিকট অতি প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে জাতির অনেক বড় ক্ষতি হয়েছে। তাঁর শূন্যস্থান কখনই পূরণীয় নয়।’

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক এম আমানুল্লাহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

ভালুকা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা. আমানুল্লাহ ময়মনসিংহ-১১ ভালুকা সংসদীয় আসন থেকে চারবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত সরকারের প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

 

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!