Image Not Found!
ঢাকা   সোমবার ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৭০৭৫ জন,মৃত ৫২ জন

নিজস্ব প্রতিবেদকঃ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাত হাজার ৭৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন ছয় লাখ ৪৪ হাজার ৪৩৯ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয় হাজার ৩১৮ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৯৩২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৫৫ হাজার ৪১৪ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২২৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১২০টি, জিন-এক্সপার্ট ৩৪টি, র‍্যাপিড অ্যান্টিজেন ৭৩টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩১ হাজার ৯৭৯টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ২৩৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪৮ লাখ ১৩ হাজার ৬২৪টি।

২৪ ঘণ্টায় মৃত ৫২ জনের মধ্যে ৩৪ জন পুরুষ, ১৮ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ৪০ জন, চট্টগ্রাম বিভাগে সাত জন। এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে এক জন করে পাঁচ জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৫০ জন, বাড়িতে দু'জন।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!