Image Not Found!
ঢাকা   সোমবার ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      
কেন বাইরে বেরিয়েছেন তার কারণ বলতে না পারায় রাজধানীতে আটক দেড়-শতাধিক।কঠোর বিধিনিষেধ না মেনে রাস্তায় বের হওয়ায় রাজধানীর মিরপুর, তেজগাঁও, মোহাম্মদপুর, হাতিরঝিল এলাকা থেকে দেড় শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কেন বাইরে বেরিয়েছেন তার কারণ বলতে না পারায় রাজধানীতে আটক দেড়-শতাধিক

ফজলে এলাহি ঢালীঃ

কেন বাইরে বেরিয়েছেন তার কারণ বলতে না পারায় রাজধানীতে আটক দেড়-শতাধিক।কঠোর বিধিনিষেধ না মেনে রাস্তায় বের হওয়ায় রাজধানীর মিরপুর, তেজগাঁও, মোহাম্মদপুর, হাতিরঝিল এলাকা থেকে দেড় শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যাঁরা বের হয়েছেন তাঁরা কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের পুলিশের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে সজল জানান, তেজগাঁও থানায় ৩০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন, মোহাম্মদপুর থানায় ২৬ জন, আদাবর থানায় ১৮ জন, শেরেবাংলা নগর থানায় ৪৩ জন ও হাতিরঝিল থানায় ৪২ জনকে আটক করা হয়। অকারণে বাসা থেকে বের হওয়ায় তাঁদের আটক করা হয়েছে।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহাতাবউদ্দিন বলেন, মিরপুরের দারুস সালাম, পল্লবীসহ বিভিন্ন থানা এলাকায় পুলিশ অভিযান চালায়। সকাল থেকে মিরপুর বিভাগের ছয় থানার পুলিশ টহল দিচ্ছিল। মানুষ সরকারি বিধিনিষেধ না মেনে রাস্তায় বের হন। তাঁদের মধ্যে কেউ জানান, লকডাউন কেমন হয় তা দেখতে বের হয়েছেন। কেউ বলেন, তাঁরা লকডাউনের কথা জানেন না।তিনি আরও বলেন, যাঁদের আটক করা হয়েছে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যৌক্তিক কারণ না পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের সাজা দেওয়া হবে।

নিউজরুম এডিটর,দৈনিক আজকের ময়মনসিংহ।                    

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!