Image Not Found!
ঢাকা   মঙ্গলবার ২৫ অগাস্ট ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

ফ্যাসিস্ট জালিম সরকারের দোসররা এদেশে রয়ে গেছে- মামুনুর রশীদ

মোঃ শফিকুল ইসলাম ফুলবাড়িয়া, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়ার সদর ইউনিয়ন বি এন পির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বি এন পির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃমামুনুর রশীদ মামুন ।এসময় উপস্থিত ছিলেন পুটিজানা ইউনিয়ন বিএনপির নেতা মজিবুর রহমান ফরাজি, শফিকুল ইসলাম খান খসরু,হেলিম মাষ্টার,জেলা যুবদলের সদস্য হুমায়ুন কবির,বিএনপির নেতা হেলিম মাষ্টার, ওয়াজেদ আলী মাষ্টার, ইনসান আলী মাষ্টার, ফারুক হোসেন খান,বিএনপির নেতা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন সেলিম সরকার,কামরুল ইসলাম,আবু বকর ছিদ্দিক মাষ্টার,হাসান আল মামুন,ফরহাদ হোসেন,
উপজেলা ছাত্রদলে যুগ্ম আহবায়ক কামাল হোসেন, রফিকুল ইসলাম রফিক, সাব্বির হোসেন রবিন, জসিম উদ্দিন,শ্রমিক দলের খাইরুল ইসলাম,আঃ হালিম প্রমুখ।
প্রধান অতিথি মামুনুর রশীদ মামুন বলেন,আগামী দিনের বিএনপি হবে শান্তিপ্রিয়। বিএনপির মিটিং বানচাল করতে চেয়ে ছিল একটি মহল।তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।শেখ হাসিনার দোসরা যে বিএনপি আসার জন্য পায়তারা করছে।ফুলবাড়িয়া সদর ইউনিয়ন সব চেয়ে অবহেলিত। ফ্যাসিস্ট জালিম সরকারের দোসররা এদেশে রয়ে গেছে।আওয়ামী লীগের লোকদের সাথে কোন সম্পর্ক রাখবেন না।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!