Image Not Found!
ঢাকা   সোমবার ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু এবং আক্রান্তের রেকর্ড

নিজস্ব প্রতিবেদকঃ

দেশে নভেল করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তে সর্বোচ্চ রেকর্ড হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও ১৫ হাজার ১৯২ জন আক্রান্ত হয়েছে।

এ নিয়ে দেশে মোট ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১১ হাজার ৫২ জন। এ নিয়ে দেশে মোট ১০ লাখ নয় হাজার ৯৭৫ জন করোনা থেকে সুস্থ হলো।

সোমবার (২৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৩৯টি ল্যাবে ৫০ হাজার ৯৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৩ হাজার ৩১৬টি। করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ। এই পর্যন্ত নমুনা শনাক্তের হার ১৫ দশমিক ৭২ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ২৪৭ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৪১ জন ও নারী ১০৬ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৩ হাজার ৩৪০ জন ও নারী ছয় হাজার ১৮১ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে দুজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৫ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৭ জন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুইজন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৪৬ জন, বরিশাল বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে ১৬ জন ও ময়মনসিংহ বিভাগে পাঁচজন। এ ছাড়া সরকারি হাসপাতালে ১৬৫ জন, বেসরকারি হাসপাতালে ৫৫ জন ও বাসায় ২৬ জন মারা গেছেন। এ ছাড়া হাসপাতালে মৃতাবস্থায় একজনকে আনা হয়েছে।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।