Image Not Found!
ঢাকা   সোমবার ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হেফাজত নেতাদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক/ফজলে এলাহি ঢালীঃ

 

সোমবার /১৯ এপ্রিল দিবাগত রাত ১০টার দিকে হেফাজতের ৫/৬ জন শীর্ষ নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় ঢোকেন। রাত ১১টা ১৫ মিনিটের দিকে তারা বেরিয়ে আসেন। চলমান পরিস্থিতি নিয়ে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদীসহ কয়েকজন নেতা এ বৈঠকে অংশ নেন।ঠিক কি নিয়ে আলোচনা হয়েছে তা জানা না গেলেও কতিপয় সাম্প্রতিক বিষয় অন্তর্ভূক্ত বলে ধারণা বিশিষ্টজনদের।

 

 

জানা গেছে এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলামের নেতারা। এসময় অযৌক্তিকভাবে কাউকে যাতে হয়রানি বা গ্রেফতার করা না হয়, সে জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন তাঁরা। হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলামসহ নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, হেফাজত নেতা ও খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, তার ভাতিজা মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীসহ কমপক্ষে ১০ নেতা সেখানে গিয়েছেন।

 

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, প্রায় দিনই হেফাজতের কেউ না কেউ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। আজকেও বেশ কয়েকজন নেতা এসেছেন। তারা মন্ত্রীর কাছে সময় চেয়ে বসেছিলেন অনেক্ষণ। এরপর মন্ত্রী সময় দিয়েছেন। তাদের কথাবার্তা শুনছেন মন্ত্রী।

 

বৈঠক শেষে রাত সাড়ে ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মুঠোফোনে দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমকে বলেন, হেফাজত নেতারা তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাদের তিনি বলেছেন, পুলিশ নিরীহ কাউকে হয়রানি করছে না। যারা ভাঙচুর-সহিংসতায় জড়িত, শুধু তাদের গ্রেফতার করা হচ্ছে। যা করা হচ্ছে, সব আইন অনুযায়ীই হচ্ছে। আর মাদ্রাসা খুলে দেওয়া বা বন্ধের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একার কোনো বিষয় নয়।