Image Not Found!
ঢাকা   সোমবার ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      
শুক্রবার (৩ সেপ্টেম্বর ) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ষড়যন্ত্র করে গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ধমিয়ে রাখা যাবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স

মোঃআমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীরঃ 

 

ষড়যন্ত্র করে বিএনপিকে গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন থেকে ধমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। 

 

তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে  দেশী বিদেশী ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ১/১১ সরকার ক্ষমতা নেয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে কারারুদ্ধ করে। আগামী দিনে এ ষড়যন্ত্র উপেক্ষা করে বিএনপি গণতন্ত্র ফিরিয়ে এনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তারেক রহমানকে ফিরিয়ে এনে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করবে।

 

শুক্রবার (৩ সেপ্টেম্বর ) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে নবগঠিত

উপজেলা স্বেচ্ছাসেবক দল এ আলোচনা সভার আয়োজন করে। 

 

এ সময় নবগঠিত ধোবাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমএইচ ইমরানের সভাপতিত্বে এবং সদস্য সচিব কামরুল ইসলাম সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন, যুগ্ম সম্পাদক ফরহাদ রাব্বানী সুমন, আবুল কাশেম ডলার, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, সদস্য সচিব কাছম আলী, শ্রমিক দল নেতা সেকান্দর আলী, যুবদল নেতা ফরহাদ আল রাজি, মাসুদ চৌধুরী,  ধোবাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এস এম রহিম, শওকত আল হাসান, মিজানুর রহমান মানিক, সজল তালুকদার প্রমূখ। 

 

এর আগে উপজেলা সদরে তারেক রহমান ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালী করেছে নবগঠিত কমিটির নেতাকর্মীরা।

 

দৈনিক আজকের ময়মনসিংহ।